বুধবার, ১১ মার্চ ২০২৬

অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ভূঞাপুরে মাংস ব্যবসায়ীর জরিমানা 

মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধ: 

টাঙ্গাইলের ভূঞাপুরে দুর্ঘটনায় আহত ও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ভূঞাপুর-যমুনাসেতু আঞ্চলিক মহাসড়কের পাথাইলকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনান, অভিযানের সময় বাজারের আশরাফুল ইসলাম (২৭) নামের এক মাংস ব্যবসায়ীর দোকান থেকে দুর্ঘটনায় আহত ও অসুস্থ গরুর মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার নির্দেশ দেওয়া হয়। অভিযুক্ত আশরাফুল ইসলাম ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য লিখিত মুচলেকাও দেন। এ সময় ভূঞাপুর উপজেলা ভেটেরিনারি সার্জন মো. আবু তাহের, থানা পুলিশ সদস্য ও বাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান জানান, অসুস্থ গরুর মাংস বিক্রি জনস্বাস্থ্যের জন্য হুমকি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন