বুধবার, ১১ মার্চ ২০২৬

ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি

পাবনায় ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের ৬টি দোকানে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল, কৃষকদের নিকট থেকে সারের মুল্য বেশি রাখা, রেস্টুরেন্টে বাসি পচা মাংস ফ্রিজে রাখা, মুগ ডাউলে ক্যামিকেল ব্যবহার করার দায়ে ৬ টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। যে সব প্রতিষ্ঠানে জরিমানা করা হয় তারা হলেন, লিজা ট্রেডার্সকে ২০ হাজার, হোসেন হায়দারকে ৫ হাজার, পাল সুইট এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার, জুয়েল বস্ত্র বিতানকে ৫ হাজার, আলম স্টোরকে ২৫ হাজার এবং জাহানারা মেডিকেলকে ৫ হাজাট টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ অভিযানে ক্যাব পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল, আনসার ব্যাটালিয়ানের সদস্য ও ভাঙ্গুড়া থানার এস আই হাফিজুর রহমানসহ পুলিশের একটি দল সহায়তা করেন।

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদ হাসান রনি সাংবাদিকদের জানান, বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করা, ভেজাল মানহীন পণ্য উৎপাদন ও বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন