মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

মাদক ও সামাজিক অপরাধ রোধে ভূঞাপুরে সচেতনতামূলক মতবিনিময় 

মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি

নিরাপদ ও উন্নত সমাজ গঠনের লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার রায়ের বাশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভূঞাপুর ইবরাহীম খাঁ পাঠাগারের সম্পাদক ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের প্রভাষক মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার চান মিঞা ও পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল আওয়াল তালুকদার প্রমুখ। সঞ্চালনা করেন চিতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়েল হোসেন। সভায় বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও চাঁদাবাজি উচ্ছেদে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা সামাজিক ব্যাধিগুলো রোধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম তার বক্তব্যে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক সেবন ও বিক্রি, এবং চাঁদাবাজির ঘটনা দেখা মাত্রই তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘‘আপনাদের যে কোনো সমস্যার বিষয়ে সরাসরি আমার কাছে আসবেন। আমি ভূঞাপুরে যতদিন আছি, মাদক সেবন কারি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দেওয়ার জন্য অনুরোধ রইল।’’ উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ‘‘মাদকমুক্ত সমাজ গড়তে সচেতন নাগরিকদের ভূমিকাই গুরুত্বপূর্ণ।’’ টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথাও তিনি তুলে ধরেন। সভার সমাপনী অংশে একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টার ডাক দেওয়া হয়। বক্তারা ‘‘নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন’’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। তাদের বক্তব্যে স্বাধীনতা ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার। অপরিহার্যতার ওপর জোর দেওয়া হয়।

এ সভাকে ভূঞাপুরবাসীর জন্য একটি নিরাপদ ও উন্নত সমাজ বিনির্মাণের উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন