পাবনার সাথিয়ার পাইকরহাটে গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি রান্নাঘর ও ঘরের মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
কাশিনাথপুর ফায়ার স্টেশন সূত্র জানায়, বিকেল ৫টা ঠিক সময়ে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ১৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। সাব-অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দমকলকর্মীরা মাত্র ১১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ৫টা ৩০ মিনিটে সম্পূর্ণ নির্বাপন কার্যক্রম শেষ হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস লাইন লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। তবে রান্নাঘর ও রান্নাঘরের মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

