মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

টাঙ্গাইলে মজলুম জননেতা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

সালাম চান তরফদার (টাঙ্গাইল)

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী গত সোমবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলে নানা আয়োজনে পালন করা হয়েছে। সকালে সন্তোষে তার মাজার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে এ দিনের কর্মসূচির সূচনা হয়। সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত হন।

দিনটি শুরুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ঘাটাইল উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধিদল নেতৃত্বে মাজারে গিয়ে শ্রদ্ধা জানান। এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম। তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা মিয়া ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল আজীম আকন্দ মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে মাওলানা ভাসানীর পরিবারের সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মজলুম জননেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এভাবে মজলুম জননেতার জীবনাদর্শ ও সংগ্রামী স্মৃতিকে স্মরণ করে তার ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন