টাঙ্গাইল ভূঞপুরে নিকরাইল ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান রাশিদুল ইসলাম ফকির তাঁর কর্মকাণ্ড ও আচরণে দীর্ঘদিন ধরেই মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করে আসছেন। দায়িত্বশীলতা, মানবিকতা এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি বহু গুনে গুণান্বিত তাঁকে জনমানুষের কাছে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে।
অত্যন্ত শান্ত, নম্র ও ভদ্র স্বভাবের রাশিদুল ইসলাম ফকিরের কাছে গেলে সবাই পান আন্তরিকতার এক উষ্ণ উপস্থিতি। যে-ই তাঁর কাছে সমস্যার কথা নিয়ে আসুক না কেন, তিনি মনোযোগ দিয়ে শোনেন, সমাধানের চেষ্টা করেন এবং সর্বদাই অতিথিপরায়ণতার পরিচয় দেন।
চা-নাস্তা ছাড়া কাউকে বিদায় না দেওয়ার এ বিশেষ অভ্যাস তাঁর মানবিক চরিত্রেরই আরেকটি সুন্দর দিক। সবার প্রতি সমান আচরণ, সদাচরণ ও সৌজন্যতার জন্য তিনি এলাকার মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষায় রাশিদুল ইসলাম ফকির এমন একজন মানুষ, যার কাছে গেলে মনে হয় নিজের ঘরের লোকের সঙ্গে কথা বলছি। তিনি প্রকৃত অর্থেই জনসেবার মানে জানেন। এলাকার উন্নয়ন, সামাজিক সৌহার্দ্য ও মানুষের কল্যাণে তাঁর নীরব অথচ ফলপ্রসূ অবদান সর্বত্রই প্রশংসিত।
এসব কারণেই আজ নিকরাইল ইউনিয়নবাসীর প্রত্যাশা একটাই। আগামী দিনে তারা রাশিদুল ইসলাম ফকিরকে নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। মানুষ বিশ্বাস করে, তাঁর নেতৃত্বে নিকরাইল ইউনিয়ন পরিষদ হবে আরও স্বচ্ছ, সেবামুখী এবং উন্নয়নমুখী—যেখানে সবাই পাবে ন্যায়, সম্মান ও সহযোগিতার নিশ্চয়তা। এই আস্থা, এই সমর্থন,
রাশিদুল ইসলাম ফকিরের দীর্ঘদিনের জনসেবা ও মানবিকতারই প্রাপ্য স্বীকৃতি।

