বুধবার, ১৮ মার্চ ২০২৬

ভূঞাপুরে আবদুল লতিফ মিঞা স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল প্রতিনিধি)

টাঙ্গাইলের ভূঞাপুরে গবেষক ও সাহিত্যিক আবদুল লতিফ মিঞা স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব, স্বরচিত ছড়া-কবিতা পাঠ ও সাহিত্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। এ সাংস্কৃতিক অনুষ্ঠানটি স্থানীয় সাহিত্যামোদী মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। শুক্রবার ১৪ নভেম্বর সকাল ১০টায় উপজেলা মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম মুকুল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নাসির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আবদুল করিম মিঞা, আবদুল হালীম খাঁ, সোহরাব পাশা, মো. রফিকুল হক আখন্দ, মো. গোলাম মোস্তফা, মো. চাঁদ মিঞা ও জুলফিকার হায়দার। নাফিস আহসান ও রাজীব আহসানের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. মনিরুজ্জামান খান। স্মারকগ্রন্থটি নিয়ে গভীর আলোচনায় অংশ নেন শংকর দাশ, মির্জা মহীউদ্দিন আহমেদ, বাদল মাহমুদ, আযাদ কামাল ও কাশিনাথ মজুমদার পিংকু। স্বরচিত কবিতা ও ছড়া পাঠ পর্বে স্থানীয় কবিরা তাদের সৃষ্টিকর্ম উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের অত্যন্ত প্রশংসা অর্জন করে। সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম মুকুল বলেন, “আবদুল লতিফ মিঞা সাহিত্য ও গবেষণায় যে অবদান রেখে গেছেন, এই স্মারকগ্রন্থ তারই স্বাক্ষর বহন করবে। ভূঞাপুরের সাহিত্য সংস্কৃতির এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।” লোকসাহিত্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মামুন তরফদার সম্পাদিত এ স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসবে তার নিজের সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তথ্যবহুল। অনুষ্ঠানটি স্থানীয় সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে হয়ে ওঠে উৎসবমুখর। সাহিত্যপ্রেমী মানুষের পদচারণায় ভূঞাপুর উপজেলা পরিষদ মিলনায়তন পরিণত হয় এক মিলনমেলায়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন