বুধবার, ১৮ মার্চ ২০২৬

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযানে ৫০ হাজার টাকা অর্থদণ্ড 

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) 

যমুনা নদীর তীরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ভূঞাপুর উপজেলা প্রশাসন। রোববার (১০ নভেম্বর) রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত এই অভিযানে দুটি বাল্কহেড জব্দ ও কয়েকজন শ্রমিককে আটক করা হয়। অভিযানকালে আটককৃতদের মধ্যে বিপ্লব শেখ (২৩) অন্যতম। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই শেষে বাল্কহেড মালিকের জিম্মায় বাল্কহেড দুটি ফেরত দেওয়া হয়। এই অভিযানে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম ও থানার অন্যান্য সদস্য সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূঞাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার, মো: মাহবুব হাসান জানান, “এটি শুধু আইনগত পদক্ষেপ নয়, একটি দায়বদ্ধতা। নদী রক্ষা মানে কৃষি রক্ষা, প্রকৃতি রক্ষা মানে জীবন-জীবিকা ও জনপদ রক্ষা।” জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।ঐতিহ্যগতভাবে ভূঞাপুরের জীবনধারা, কৃষি ও বসতবাটি যমুনা নদীকেন্দ্রিক। এই নদী শুধু সম্পদ নয়, অঞ্চলটির অস্তিত্বেরও অংশ। তাই নদী ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় এলাকাবাসীর দায়িত্ব ও কর্তব্য রয়েছে বলে মনে করছে প্রশাসন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন