বুধবার, ১৮ মার্চ ২০২৬

ভূঞাপুর পৌর প্রশাসক রাজিব হোসেনের ব্যতিক্রমী উদ্যোগ

খন্দকার আউয়াল ভাসানী (টাঙ্গাইল)

চালকদের দক্ষতা বৃদ্ধিতে একদিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ ও লাইসেন্স কার্ড বিতরণ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানবাহন চালকদের সচেতনতা বাড়াতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন ভূঞাপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন।

তার উদ্যোগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়েছে অটোরিকশা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের জন্য একদিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্স কার্ড বিতরণ কর্মসূচি।

দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রায় দুই শতাধিক চালক অংশগ্রহণ করেন। তারা বিনামূল্যে প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স কার্ড পান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, যানবাহন রক্ষণাবেক্ষণ, যাত্রী সেবা ও পেশাগত আচরণবিধি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এনামুল হক ইয়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর হোসেন (হৃদয়) প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মো. রাজিব হোসেন। তিনি বলেন—

চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পেলে সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে। এতে পৌর শহরের যানজট ও দুর্ঘটনা কমবে। এ উদ্যোগটি নিয়মিতভাবে চালু রাখার পরিকল্পনা রয়েছে।

অতিথিরা বলেন, এই উদ্যোগ চালকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং পৌর এলাকার ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে। তারা ভূঞাপুর পৌর প্রশাসকের এ পদক্ষেপকে “জনগণের সেবা ও নিরাপদ সড়কের পথে কার্যকর এক দৃষ্টান্তমূলক উদ্যোগ” হিসেবে অভিহিত করেন

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন