শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

ইউ বি টিভি ডেস্ক

টঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা ওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোরিকশাচালক রহিজ সিকদার (৪৬) এবং দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে যাত্রী আব্দুল হামিদ (৬০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস দেওহাটা ওভারব্রিজ অতিক্রম করার সময় অটোরিকশাচালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ মহাসড়কে উঠে যায়। এ সময় দ্রুতগামী বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে চালক ও যাত্রী দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মির্জাপুর গোড়াইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার জানান, “অটোরিকশাচালক উল্টো পথে ওভারব্রিজে উঠতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন