মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ব্যতিক্রমী সরষে ইলিশ রেসিপি

আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প

শাপলা গ্রাম – বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার হিসেবে বিবেচিত। এটি দিয়ে নানা ধরনের রেসিপি রান্না করা হয়। এবার লাল শাপলা দিয়ে সরষে ইলিশ রান্না করেছেন দেশের বিশিষ্ট রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। তো, আসুন শাপলা দিয়ে ব্যতিক্রমী সরষে ইলিশ রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
লাল শাপলা ২ আটি, ইলিশ মাছের মাথা ও লেজ ১টি করে, পেঁয়াজ কুচি হাফ কাপ, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এক চা চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ছয় সাতটা, সরষে বাটা ৪ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।
রান্নার প্রণালি :
লাল শাপলা কেটে লবণ মাখিয়ে রেখে দিন ১ থেকে ২ ঘন্টা। পরে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেজে আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণ দিন। পরে কষানোর পানি দিন।
এই পর্যায়ে কষানো মসলায় ইলিশ মাছের মাথা ও লেজ আর শাপলা দিন। এবার ফোটে উঠলে ঢাকনাসহ রান্না করুন ১০ থেকে ১৫ মিনিট। শেষে সরষে বাটা আর কাঁচা মরিচ ফালি দিয়ে লবণ চেখে নামিয়ে নিন। ব্যস, রান্না হয়ে গেলো লাল শাপলাই সরষে ইলিশ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন