বুধবার, ৪ মার্চ ২০২৬

গফরগাঁওয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

হামিম হাসান স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনভর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও গফরগাঁও উপজেলা যুবদলের আহবায়ক সরদার মোঃ খুররমের নেতৃত্বে বিকেলে মিনি স্টেডিয়াম মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ গ্রহণ করেন হাজার হাজার জনগণ ও নেতাকর্মীরা।

র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ- সাধারণ সম্পাদক হাসান আল মামুন লিমন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। সমাবেশে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনছারুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনার ঢালী, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হানিফ খান, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ওয়াদুদ মন্ডল ও সারোয়ার প্রমূখ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন