বুধবার, ১৮ মার্চ ২০২৬

ভূঞাপুরে বিএনপির যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ভূঞাপুর পলাশ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়ক ও বাজার ঘুরে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভূঞাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক

মো. সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. খন্দকার লুৎফর রহমান গিয়াস প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূঞাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব অনির্বাণ আমীর দুখু। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক যুব সংগঠন। তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন স্থানীয় পর্যায়ে সংগঠনের কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন