বুধবার, ১৮ মার্চ ২০২৬

ভূঞাপুরে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ “নিশ্চিত হবে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা”

মোহাম্মদ সোহেল (বিশেষ প্রতিনিধি)

খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নের লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষক-কৃষাণীদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রবিবার ও সোমবার (২৬ ও ২৭ অক্টোবর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে আসা ৬০ জন কৃষক-কৃষাণী এতে অংশ নেন। প্রশিক্ষণে কৃষি বিষয়ক বিভিন্ন প্রযুক্তিগত দিক, আধুনিক ও লাভজনক চাষাবাদ পদ্ধতি, পুষ্টি নিরাপত্তা এবং ফসলের রোগবালাই দমনসহ নানা বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোখলেছুর রহমানসহ প্রশিক্ষণে সহায়তা করেন অতিরিক্ত কৃষি অফিসার ইসরাত জাহান। উপ-সহকারী কৃষি অফিসার গন। এ বিষয়ে কৃষিবিদ মোঃ মোখলেছুর রহমান বলেন, ‘কৃষক-কৃষাণীদের আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়াই এই প্রশিক্ষণের প্রধান লক্ষ্য। এর মাধ্যমে পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।’ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন