বুধবার, ১৮ মার্চ ২০২৬

ভূঞাপুর কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা ‎অনুষ্ঠিত 

‎তারিকুল ইসলাম শিপন তথ্য চিত্র

‎টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৭ অক্টোবর)  ভূঞাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম দিনব্যাপী গ্রামীণ সড়ক মাস্টারপ্লান প্রণয়ন ( জি আই এস ভিক্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ কামরুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় জিআইএস স্পেশালিষ্ট বেটন প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু, শুভেচ্ছা জানিয়েছেন ভূঞাপুর মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ চাঁদ মিয়া, ভূঞাপুর অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম,  উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক মোঃ মিজানুর রহমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনসহ জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

‎প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু বলেন, কোর রোড নেটওয়ার্কের আওতায় এক আঞ্চলিক সড়ক গুলোর মান উন্নয়ন, এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের সুবিধা হবে। এই প্রকল্পে টাঙ্গাইল জেলার তিনটি উপজেলাকে প্রাথমিক ভাবে জরিপ সম্পন্ন করে উন্নয়নের আওতায় আনা হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন