টাঙ্গাইল সদর-৫ এলাকায় বিএনপির একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) এ সভায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী এবং টাঙ্গাইল শহর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান চৌধুরী। এ-ছারাও টাঙ্গাইল শহরের সাবেক ও বর্তমান বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন। টাঙ্গাইল শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি। সভায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়। প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ভবিষ্যৎ কর্মপন্থা ও সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথিরা স্থানীয় পর্যায়ে সংগঠনকে সক্রিয় রাখতে সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। সভায় টাঙ্গাইল জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নিয়ে বক্তব্য রাখেন এবং দলীয় বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।

