প্রেস বিজ্ঞপ্তি:
শিক্ষার গুণগত মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী খুঁজে তুলে ধরার লক্ষ্যে আগামী ১৫ নভেম্বর, ২০২৫ শনিবার টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যামফোর্ড শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৫। ক্যামফোর্ড শিক্ষাপরিবারের আয়োজনে এই পরীক্ষায় প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা। রেজিস্ট্রেশন করতে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের ১ নভেম্বর, ২০২৫-এর মধ্যে নিম্নোক্ত নম্বরগুলোর মাধ্যমে যোগাযোগ করতে হবে ০১৯০৯-৮৪৩৬৯১, ০১৬২০-৬৩২১২৫
এই পরীক্ষায় প্রথম পুরস্কার হিসেবে একটি পার্সোনাল কম্পিউটার প্রদান করা হবে। ক্যামফোর্ড শিক্ষাপরিবারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও পুরস্কৃত করে “আদর্শ শিক্ষা সেবার নতুন মাত্রা” যোগ করা। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই পরীক্ষার মাধ্যমে ভূঞাপুরসহ আশেপাশের অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের সনাক্ত করে তাদের শিক্ষাগত মান উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হবে।

