বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

এন্টিমাইক্রোবিয়াল রেজিসটেন্স বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ফেনী

জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তর, ফেনীর আয়োজনে ফেনী সরকারি পাইলট বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এন্টিমাইক্রোবিয়াল রেসিটেন্স (এন্টিবায়োটিক এর অকার্যকারিতা) নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি পাইলট স্কুলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মো. রুবাইয়াত বিন করিম মহোদয়।

এসময় ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বোধগম্য ভাষায় মান্যবর সিভিল সার্জন মহোদয় কিভাবে এন্টিবায়োটিক এর অকার্যকারিতা প্রতিরোধ করা যায় তা তুলে ধরেন এবং শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসক এর প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক সেবন না করা এবং এন্টিবায়োটিক এর কোর্স চিকিৎসক এর প্রেসক্রিপশন অনুযায়ী পূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য এমবিবিএস, বিডিএস ডিগ্রি ছাড়া কোনো ভুয়া চিকিৎসক যাতে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করতে না পারে সে বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ সচেষ্ট রয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন