শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

তারেক রহমানের ৩১ দফা বুকে ধারণ করে ধানের শীষে ভোট প্রার্থনা

মোহাম্মদ হানিফ ফেনী

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লেমুয়া নেয়াজপুরে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা

‎
‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নেয়াজপুর গ্রামে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন লেমুয়া ইউনিয়ন যুবদলের আগামীর কান্ডারী আব্দুল্লাহ আল মামুন।
‎
‎তিনি স্থানীয় ব্যবসায়ী, তরুণ ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে সমর্থন ও ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
‎
‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎

‎ “তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা। আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় মাঠে আছি এবং এই কর্মসূচি ধারাবাহিকভাবে লেমুয়া ইউনিয়নের সর্বত্র চালিয়ে যাবো।”

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন