পুরুষ কখনোই এক নারীতে আসক্ত থাকে না,
হৃদয়ের দরজায় তার অজস্র কড়া নাড়া। কথার ভেলায় ভেসে চলে হাজার নাম,
ভালোবাসা নয় এ যেন কেবল বিনোদনের নাম,
নারী কিন্তু সহজে ভোলে না অবহেলা অপমান তবু প্রাণের মানুষটার জন্য কাটায় অপেক্ষায় শত দিন।
ফোনে পুরুষ ব্যস্ত থাকে নতুন কথার নেশায়,
নারী তখন অপেক্ষায় নিঃশব্দ প্রার্থনায়।
Messenger, WhatsApp ঘুরে ফেরে সে অবিরত,
নারীর একটুখানি টেক্সটও পায় না প্রাপ্য যত।
তবুও নারী ছাড়ে না আশা, ভাঙে না মন,
কারণ ভালোবাসা তার নয় বিলাসীতা অনন্ত ধন।
যে নারী সত্য ভালোবাসে,
সে চলে যায় না বিলাসিতার আহ্বানে,
বরং নিজের কষ্টকে ঢেকে রাখে হাসির পর্দায়,
যেন ভাঙা হৃদয়ের শব্দ কেউ না শোনে।
