শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

ওমরাহ পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

ইউ বি টিভি ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন।

বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, ওমরাহ পালনের পর ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন। সফর শেষে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন