বুধবার, ১৮ মার্চ ২০২৬

বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন 

‎তারিকুল ইসলাম শিপন তথ্য চিত্রে 

‎টাঙ্গাইলের ভূঞাপুর বৈষম্য বিরোধী ছাত্র হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী।

‎রবিবার ১৯ অক্টোবর সকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দী নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিকরাইল ইউনিয়ন ছাত্র জনতার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় সর্বস্তরের জনগণ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।

‎জানা যায়, গত জুলাই বিপ্লবে ১৭ জুলাই যমুনা সেতু ব্লকেড শেষে বৈষম্য বিরোধী আন্দোলনকরীরা ভূঞাপুরের দিকে ফেরার পথে সিরাজকান্দি বাজারে পৌঁছালে নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর অতর্কিত হামলা করে আওয়ামী লীগের ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী। এসময় বেশ কিছু নেতাকর্মী গুরুতর আহত হয়। এছাড়া আন্দোলন চলাকালে টাঙ্গাইল শহরে হামলা চালালে সেখানে গুলিতে দুইজন নিহত হয়। ৫ আগস্ট পরবর্তী সময়ে তার নামে টাঙ্গাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

‎মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান, তিনি পলাতক থাকলেও তার অবৈধ বালু ব্যবসা চালাচ্ছে তার বড় বৌ শেফালী বেগম। তার অনুসারীদের নিয়মিত মহড়া লক্ষ্য করা যায়। সম্প্রতি নিকরাইল ইউনিয়ন বিএনপির নেতাদের জড়িয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ও টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর একটি চাঁদাবাজির অভিযোগ দিয়েছে। এতে করে এলাকাবাসী ফুলে ফেঁপে উঠেছে। মানববন্ধন থেকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার আহবান জানানো হয় মাসুদুল হক মাসুদকে । অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেবে বলে জানায়।

‎এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নিকরাইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নিকরাইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, নিকরাইল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহবুব আলম বেল্টু,  ছাত্রদের সভাপতি আল আমিন প্রামানিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী প্রমুখ

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন