মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ময়মনসিংহে উৎসবমুখর আয়োজনে শুরু হলো ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠান। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকালে জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোহা. নাসির উদ্দীন। এ সময় উপ-অঞ্চলের আওতাভুক্ত ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার শতাধিক খেলোয়াড়, ক্রীড়া কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,

> “ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি শিক্ষা ও চরিত্র গঠনের অন্যতম মাধ্যম। খেলাধুলা শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের শিক্ষার্থীরা ক্রীড়ার মাধ্যমে নিজেদের বিকশিত করবে এবং দেশকে এগিয়ে নেবে।”

উদ্বোধনী পর্বে বেলুন উড়ানো ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় আনন্দমুখর পরিবেশ। তরুণ খেলোয়াড়দের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস ও নতুন স্বপ্নের ঝিলিক।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-অঞ্চল ময়মনসিংহের আয়োজনে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। এখান থেকে বাছাইকৃত মেধাবী খেলোয়াড়রা পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

অনুষ্ঠানের শেষে অতিথিরা ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানান এবং প্রতিযোগিতার সফলতা কামনা করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন