রবিবার, ২৯ মার্চ ২০২৬

তুমি আর সময়

Ru Bi Na

তুমি আর সময় — দুজনেই আলো,
একজন ছুঁয়ে যায় হৃদয়, অন্যজন ছুঁয়ে যায় কালো।
তোমায় দেখি, পাই, তবু বাঁধতে পারি না,
যেন সূর্যের কিরণ — হাত বাড়ালেই হারিয়ে যায় নির্দ্বিধা।
সময়কে ছুঁতে পারি না, কিন্তু সে আমায় ছোঁয়,
নিয়ে যায় হাসি, ফেলে যায় কষ্টের ঢেউ।
তুমি থেকেও দূরে, সময় থেকেও ব্যথা,
দুজনার মিলনে জন্ম নেয় আমার নীরবতা।
তুমি হারিয়ে গেলে মনে হয় সময় থেমে যায়,
আর সময় চলে গেলে, তোমার ছায়াও মলিন হয়।
এই দুজনেই আমার জীবনের অনন্ত খেলা,
একজন প্রেমের, অন্যজন বিদায়ের মেলা।
তোমরা দুজনেই আমার — তবু কারো নই,
তোমায় পাই প্রতিক্ষণে, আর হারাই প্রতিনিয়তই।
তুমি ও সময় — একই রকম নিষ্ঠুর,
একজন ভালোবাসায়, অন্যজন স্মৃতিচারণ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন