বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

গাজায় নতুন সশস্ত্র দলের উত্থান, ফিলিস্তিনি গোষ্ঠীর সংঘাতে নিহত ৩৮

ইউ বি টিভি ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ‘দগমোশ’ নামে নতুন একটি সশস্ত্র গোষ্ঠীর উত্থান ঘটেছে। উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে গত কয়েক দিনে গাজার বিভিন্ন এলাকায় দগমোশের সংঘাতও হয়েছে।
সবচেয়ে বেশি সংঘাত হয়েছে গাজার প্রধান শহর গাজা সিটিতে। ১০ অক্টোবর ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত গাজা সিটিতে হামাস-দগমোশ সংঘাতে নিহত হয়েছেন ৩৮ জন। এদের মধ্যে ৩২ জন দগমোশ গোষ্ঠীর, বাকি ৬ জন হামাসের।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে হামাসের একদল সশস্ত্র যোদ্ধাকে সড়কে হাঁটু গেড়ে বসা ৭ জন মানুষকে মেশিনগান দিয়ে গুলি করে হত্যা করতে দেখা গেছে। এ সময় বেশ কয়েক জন বেসামরিক ফিলিস্তিনি সেখানে ছিল। তারা সবাই ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে হামাসকে অভিনন্দন জানিয়েছে। বেসামরিকদের কয়েক জনকে বলতে দেখা গেছে, এই নিহতরা ইসরায়েলি বাহিনীর সহযোগী ছিল।
ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই দগমোশ গোষ্ঠীর।
ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর অস্থায়ী পুলিশের ভূমিকায় নেমেছেন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। এ যুদ্ধবিরতিতে নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনক্রমেই এটি ঘটেছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন