বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

উলিপুরে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।

রোববার (১২ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা নিবাচন অফিসারের কার্যালয়ের সামনে উলিপুর ধরনীবাড়ী ইউনিয়নের ০২নং ওয়ার্ডের বাঁকারায় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রটি স্থানান্তরিত না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে সাবেক ইউপি সদস্য সাহের আলী বলেন, আমরা ধরণীবাড়ি ইউনিয়নের ০২নং ওয়ার্ডবাসী দেশ স্বাধীনের পর থেকে দীর্ঘ ৩৫ বছর যাবৎ অত্র বিদ্যালয়ে ভোট প্রদান করে আসছি। কিন্তু একটি কুচক্রী মহল হঠাৎ করে এই ভোটকেন্দ্রটি স্থানান্তরের ষড়যন্ত্র চালাচ্ছে, কোনক্রমেই এটি মেনে নেওয়া হবে না।
এসময় ধরণীবাড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক এটিএম রাশেদুজ্জামান বলেন, বিগত আওয়ামী লীগের দোসররা এটি স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে।

সফিকুল ইসলাম বলেন, অত্র প্রতিষ্ঠানে ভোট প্রদানের যোগাযোগ ব্যবস্থাসহ সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। সুতারাং আমাদের প্রাণের দাবি ভোটকেন্দ্রটি বহাল রাখতে উধ্বর্তন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এরপর মানববন্ধন শেষে জেলা নির্বাচন অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন