আমি একটি নতুন শহরে দীর্ঘদিন ধরে জব নিয়ে এসেছি। অচেনা শহর ,নতুন মানুষ, নতুন পরিবেশ। যেহেতু নিজে চুজ করে আবেগের মূল্য দিয়ে একান্তই এককভাবে সিদ্ধান্ত নিয়ে এই নতুন শহরে এসেছি। তার মানে এখানে আমার প্রাণের আকুতি, আবেগ ,স্বপ্ন, আকাঙ্ক্ষা ছিল অপরিসীম। স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আমার তরফ থেকে প্রাণান্তকর চেষ্টা করে গেছি। শান্তি বজায় রাখার উপায় হিসেবে বসকে সর্বাত্মক সহযোগিতা আর খুশি রাখার আপ্রাণ চেষ্টা করেছি। পাশাপাশি সেই শহরের বাসিন্দাদের কল্যাণের জন্যেও আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্য। বিধি এমনই বাম হলো১২৭৭৫ দিনেও খাবার টেবিল থেকে ঘর মোছাতেও বসকে খুশি করা সম্ভব হলো না। আমার সবকিছুতেই তার অনীহা। ছাদের গাছে সমস্যা, সিঁড়িতে জুতার সমস্যা, রান্নাঘরের মানি প্ল্যান্ট এ সমস্যা, এসিতে সমস্যা ,ফেসবুকে সমস্যা। সমস্যা অফুরন্ত।
এত সমস্যার ভিড়ে কোন ভালো তো চোখে পড়ার কথা না। অনেকটা যারে দেখতে নারি, তার চলন বাঁকা। যেহেতু এটা আমার পার্মানেন্ট চাকরি। চাকরির সাথে জড়িয়ে আছে অনেক বিষয়। মান সম্মান, পারিবারিক ঐতিহ্য, হৃদয়ের টান। চাইলেই শহর ছেড়ে সাগরে নাও ভাসানো যায় না।
