বুধবার, ১১ মার্চ ২০২৬

নওপাড়া ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

মোঃ খোরশেদ আলম লালন, বিভাগীয় ব্যুরো চিফ, রাজশাহী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১নং নওপাড়া ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাতে এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় রাজশাহীর জেলার,দুর্গাপুর উপজেলার ১নং নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ইউনিয়নের হাজারো নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকায় সজ্জিত মাঠে অংশগ্রহণ করেন। পুরো মাঠ জুড়ে ছিল বিজয়ের স্লোগান, প্রাণের উচ্ছ্বাস আর দলীয় ঐক্যের অনন্য দৃশ্য।

অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলামের সঞ্চালনায় ও সাবেক সেনা সদস্য ইয়াচিন আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী মাস্টার।

এসময় বক্তারা বলেন, নবগঠিত এই কমিটি তৃণমূল বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি ঐক্য, সততা ও ত্যাগের মনোভাবে কাজ করার আহ্বান জানান এবং তাদের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আহমেদ স্বপন, নওপাড়া ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ, ৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী, সাবেক সভাপতি তাজিমউদ্দিন, সাবেক মেম্বার বাবুল, সাবেক মেম্বার আব্দুল কাদের, বর্তমান মেম্বার ইসলামসহ ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন,সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান মিলন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন