শনিবার, ১৪ মার্চ ২০২৬

বারহাট্টায় বিএনপির ৩১ দফা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা লিফলেট বিতরণ

মোঃ জিয়াউল হক, স্টাফ রিপোর্টার

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের পক্ষে উপজেলার বারহাট্টা ইউনিয়নে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ৯ নং ওয়ার্ডে অতিথপুরের সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরা হয়।
‎
‎
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের সুস্পষ্ট রুপরেখা উল্লেখ করে নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো বৈষম্য থাকবে না। সাধারণ মানুষের ভাগ্যে রূপান্তর ঘটবে। আমরা ধারাবাহিকভাবে মাঠে থেকে এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।
‎
‎
‎বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪ টায় বারহাট্টা উপজেলা অতিথপুর খেলার মাঠে ৯ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত ও জনমত গঠন কর্মসূচী বাস্তবায়নের লক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
‎
‎
‎এ সময় উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহম্মদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, কামাল আজাদ বাবুল, মনোয়ার হোসেন মনু, সারোয়ার হোসেন (উজ্জ্বল), বারহাট্টা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়া
‎
‎আরো উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা সড়ক পরিবহক শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার রব্বানী,দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর, জর্জ মিয়া,জসিম উদ্দিন,শামছুল হক আকন্দ, সহ ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
‎

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন