বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

তাড়াশে ভটভটির ধাক্কায় চালক শিশু নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে ভটভটি গাড়ির ধাক্কায় চালক ও এক শিশু নিহত হয়েছে। ৯ই অক্টোবর বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নওগাঁ হাটের দিকে একটি গরু বোঝাই ভটভটি বেপরোয়া গতিতে আসা অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হাইফোত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন (২০)

তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন