মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সাঁথিয়ায় প্রেমের স্বীকৃতি না পেয়ে প্রেমিকার বাড়িতে বিষ পান

ইউ বি টিভি ডেস্ক

পাবনার সাঁথিয়ায় প্রেমের স্বীকৃতি না পেয়ে প্রেমিকার বাড়িতে বিষ পান করে স্বপন প্রামাণিক (৪০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত স্বপন পাবনা সদর উপজেলার খয়েরসুতী গ্রামের ইমাম প্রামাণিকের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার দাবি করে গতকাল সকালে ওই নারীর বাড়িতে চলে যান স্বপন। প্রেমের স্বীকৃতি আদায় করতে প্রেমিকার বাড়িতে গিয়ে প্রথমে নিজের হাত কাটেন প্রেমিক স্বপন। একপর্যায়ে নিজের কাছে রাখা গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় এলাকাবাসী তাঁকে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি ঘটনার পরপরই ওখানে গেলে দেখতে পাই, স্বপন গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে। পরে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’
ঘটনার পর পালিয়েছেন ওই প্রবাসীর স্ত্রী। এ ছাড়া সেই ক্লিনিকও বন্ধ রয়েছে।
গতকাল রাতে স্বপনের স্ত্রী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন