সম্পর্কে একবার দূরত্ব তৈরি হলে, তা আর কখনোই পুরোপুরি আগের জায়গায় ফিরে আসে না।যদিওবা কখনো ঠিকঠাক হয়ে যায় তারপরও মনে কোথাও একটা খচখচে জায়গা থেকেই যায়—যেখানে বারবার ধাক্কা খেতে থাকে অনুভতি গুলো।
দীর্ঘ সময় ধরে যদি যোগাযোগ বিচ্ছিন্ন থাকে, কিংবা যদি কোনো ভুল বোঝাবুঝি বা কারণবশত দূরত্ব তৈরি হয়ে যায়, তখন আমরা এক সময় সেই অবস্থাকেই মানিয়ে নিতে শিখে যাই বা ওভারকাম করে ফেলি সেই সিচুয়েশন থেকে। ধীরে ধীরে মনে হয়—‘যা আছে, ঠিক আছে’। সেই আগের মতো সব কিছু ফিরিয়ে আনার চেষ্টাটাই আর থাকে না।
এই ভাবেই দূরত্ব নিঃশব্দে আমাদের সম্পর্ক গুলোকে অনিশ্চয়তার পথে নিয়ে যায়। শব্দহীন এক অস্ত্রের মতো, যেটা না কষ্ট দেয় প্রকাশ্যে, না দেয় সুযোগ মিলিয়ে নেওয়ার।
আসলে, দূরত্বই সবচেয়ে ভয়ংকর অপূর্ণতা—যা ধীরে ধীরে কাছের মানুষটাকেও অপরিচিত করে তোলে।
