মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

মুখছবি

শাম্মী তুলতুল

কোনোদিন আসে না
যেন তোমার স্মৃতি।
আর কোনোদিন ফিরে
না আসুক সেই মুখছবি।
রাস্তাটি হয়ে যাক
অমসৃণ গর্তে ভরা।
পড়ন্ত বিকেলটা হয়ে যাক
কোন সুখহীন খড়া।
একদিন পাখি হবো দূর আকাশে উড়ে.
মন বেঁধে রেখেছি শুণ্য এই হৃদয়ে।
বাজবে না বাঁশি আর উদার সুরে
মিলাব না হাত আর তোমার হাতে।।
মিশে যাবো মাটিতে
তোমার আঘাত সাথে নিয়ে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন