রবিবার, ২৯ মার্চ ২০২৬

মারহাবা ইয়া মুস্তাফা

এস. এম নাসিম রাযা আশরাফী

মারহাবা ১৫ শত জন্ম প্রিয় নবীজির
বলে উঠো সকল প্রেমিক, মারহাবা ইয়া মুস্তাফা।

নবীর আগমন মারহাবা, রাসুলের আগমন মারহাবা,
আকার আগমন মারহাবা, হুজুরের আগমন মারহাবা।

জর্জরিত ছিলো আরব, অন্ধকার গহিনে
পদধূলির তরে জগৎ আলোকিত মুস্তাফা।

আজ ভূবন আলোকিত,তা মোদের নবীর তরে
রবের শপথ!সাদকা নবীর, মারহাবা ইয়া মুস্তাফা।

নবীর তরে সদা নাসিম,নাত যেনো লিখতে থাকে
দাও গো তাওফিক, মোর খোদা, মারহাবা ইয়া মুস্তাফা।

মারহাবা ১৫ শত জন্ম প্রিয় নবীজির
বলে উঠো সকল প্রেমিক, মারহাবা ইয়া মুস্তাফা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন