বুধবার, ১৮ মার্চ ২০২৬

নওগাঁয় র‍্যাবের অভিযানে ১৯৩ কেজি গাঁজা ২১ বোতল ফেনসিডিল ও অস্ত্রসহ একজন আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ মো. আলম ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট ) ভোর ৪টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে আলম ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১৯৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেনসিডিল ও ৪টি ধারালো হাসুয়া উদ্ধার করে। আলম ইসলাম ওই গ্রামের মো. আলাউদ্দিন ও জোসনা বেগমের ছেলে।

আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা

প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব জানায়, মাদক ও অপরাধ দমনে তাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন