বুধবার, ১৮ মার্চ ২০২৬

নওগাঁর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আযমকে আটক 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আযমকে আটক করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।

রবিবার বিকেল সোয়া ৫ টারদিকে নওগাঁ শহরের মাস্টারপাড়া এলাকা থেকে তাকে আটক করেন পুলিশ। আটকের সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী।

আটককৃত গোলাম আযম নিষিদ্ধ সংগঠন নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর উপজেলার চকদেব খাঁ পাড়ার ঝন্টুর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি’র পার্টি অফিসে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। সেই প্রেক্ষিতে রবিবার বিকেলে থানা পুলিশ অভিযান চালিয়ে মাস্টারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করেন পুলিশ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন