বুধবার, ১১ মার্চ ২০২৬

ভাঙ্গুড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ ও আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়।

উপজেলা প্রশাসন ,উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.নাজমুন নাহার।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সেকেন্দার আলী,উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আমিনুল হক মিয়াজী,উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাইদুর রহমান খান দুলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সামিউল ইসলাম তাজ প্রমুখ।

আলোচনা সভা দুই জন জুলাই যোদ্ধাসহ ২০ জনকে প্রতিবন্ধী কার্ড হাতে তুলে দেওয়া হয় পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন