বুধবার, ১১ মার্চ ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন ভাঙ্গুড়া থানা কমিটির শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ভাঙ্গুড়া থানা শাখার নব গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৫ জুলাই ) বিকালে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে রাফিন প্লাজার দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি ছাত্র আন্দোলন পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি ফরিদুজ্জামান সোহেল।

ইসলামি ছাত্র আন্দোলন কমিটির সভাপতি মোঃ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা কমিটির সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাই জমিরী,সাধরাণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল খালেক,সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ,হাফেজ মোঃ মকবুল হোসেনসহ উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সকল সহযোগী সংগঠনের থানা এবং ইউনিয়ন এর দ্বায়িত্বশীল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা ইসলামের কথা অনুযায়ী দল পরিচালনা করি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজ বাংলাদেশের সর্বস্তরের ছাত্রদের একমাত্র আদর্শ, আস্থাভাজন সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতে চরমোনাই পীর সাহেবের দলকে আমরা শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

থানা কমিটির নতুন নেতৃত্ব পেলেন, মোঃ মারুফ হাসান মিঠু সভাপতি, মোঃ রাব্বি হোসেন সহ-সভাপতি, মোঃ জুয়েল ইসলাম সাধারণ সম্পাদক, মোঃ জীম সাংগঠনিক সম্পাদক, মোঃ শাকিল হোসেন প্রশিক্ষণ সম্পাদক, আহসান হাবিব দাওয়াহ ও সম্পাদক, আমির হামজাকে অর্থ ও কল্যাণ সম্পাদক, নুর মোহাম্মদ কওমি মাদ্রাসা সম্পাদক, মোঃ মুরাদ হোসেন স্কুল সম্পাদক, মোঃ ওমর ফারুক কার্যনির্বাহী সদস্য।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন