বুধবার, ১১ মার্চ ২০২৬

ভাঙ্গুড়ায় দিয়ারপাড়া ও সুজাপাড়া কবরস্থানের মেইন গেটের ভিত্তি প্রস্তুর স্থাপন

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় চাটমোহর সবুজ সংঘের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আক্কাস আলীর ছেলে দলিল লেখক সালেহ আহমেদ সবুজের অপরিসীম ভূমিকায় উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দিয়ার পাড়া ও সুজাপাড়া গ্রামের কবরস্থানের মেইন গেটের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,কবরস্থান কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ইদ্রিস সরদার, সাধারণ সম্পাদক রওশন আলী(আমিন),দিয়ার পাড়া জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়নুল হক সরদার, বীর মুক্তিযোদ্ধা মোতাহার আলী মাষ্টার, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুস ছালাম সরদার,দিয়ার পাড়া ও সুজাপাড়া ঈদগাঁ কমিটির সভাপতি মাওলানা আবুল হাশেম,দিয়ার পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ,বি এনপি নেতা আব্দুস ছালাম প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবাইকে মিষ্টি মূখ করানো হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন