বুধবার, ১৮ মার্চ ২০২৬

মোস্তাফিজের কিপ্টেমির রেকর্ড!

ইউ বি টিভি ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় রেকর্ড গড়েছেন মোস্তাফিজুর রহমান।

তিনি আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দিয়ে বাংলাদেশি বোলার হিসেবে রেকর্ড গড়েন।

মোস্তাফিজুর রহমান এদিন ৪ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এর আগে লেগ স্পিনার রিশাদ হোসেন, পেস বোলার তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।

শুধু তাই নয়, এদিন আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে নিজের ১১০তম ম্যাচে ১৩৮তম উইকেট শিকার করেন মোস্তাফিজ।

দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে ১১২ ম্যাচ খেলে ১৭৫ উইকেট শিকার করেন কাটারমস্টার। টেস্টের লাল বলে ১৫ ম্যাচে শিকার করেন ৩১ উইকেট।

তবে টি-টোয়েন্টিতে সবমিলে ২৮৭ ম্যাচে মোস্তাফিজ শিকার করেন ৩৫৯ উইকেট।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন