দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের অভিযান চালিয়ে বিদেশী পিস্তল গুলি ও বিদেশী মদসহ মাদক উদ্ধার করেছে র্যাব।
এর আগে ঘটনা স্থলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংর্ঘষে ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার সময় সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের সীমান্ত লাগোয়া দাইনুর কনজকুড়ি পাড়ায় এই ঘটনা ঘটে।
ওই গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে সাগর বাবু (২১)এর ঘর থেকে ০১টি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড তাজা গুলি, ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ বোতল বিদেশী মদ এবং ০৩ পিস নেশাজাতীয় এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করে দিনাজপুর র্যাব-১৩ একটি দল।
এর আগে ভোর সকালে সংঘর্ষে ওই গ্রামের দুঃখু মিয়ার ছেলে রুবেল (৩২) তার ভাই মিজান (৩৫ ) ও বাবুল হোসেনের ছেলে রাজু ( ৩০ ) আহত হয়েছে । মাদক নিয়ে মারা মারি হয়েছে বলে স্থানীয়লা জানায়।
পিস্তল বিদেশী মদ ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারি পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী বলেন এ ঘটনায় কোতয়ালী থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
