সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম একজন পরিশ্রমী, সৎ ও সংগ্রামী রাজনীতিবিদ হিসেবে দলীয় নেতাকর্মীদের মাঝে সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে শ্রমিকদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া আদায়, সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব নিয়ে সর্বদা শ্রমজীবী মানুষের পাশে থেকেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শুধু রাজনীতির মাঠেই নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
দলের প্রতি তার একাগ্রতা, নেতৃত্বগুণ এবং ত্যাগ-তিতিক্ষা ভবিষ্যতে তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চায় উল্লাপাড়ার নেতাকর্মীরা। একজন যোগ্য, নিষ্ঠাবান ও কর্মীবান্ধব রাজনীতিবিদ হিসেবে মোহাম্মদ আশরাফুল ইসলামের ভূমিকা আজ প্রশংসিত ও অনুকরণীয়।
