বুধবার, ১৮ মার্চ ২০২৬

‎ভাঙ্গুড়ায় উপজেলা শ্রমিক দলের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: 

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ভাঙ্গুড়া উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নাইমুল ইসলাম মাসুমের সৌজন্যে, শরৎনগর বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়।

‎ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ লাভলু সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আলাউদ্দিন,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহব্বায়ক নুর মুজাহিদ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আজিজ,সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক,উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মোঃ আলতাব হোসেন খান,পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক।

‎এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজাসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

‎সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ আল-আমিন হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুর।

‎বক্তব্যে অতিথিরা সমাজে শ্রমিকদের অবদান ও গুরুত্ব তুলে ধরেন এবং বিগত ১৭ বছর সরকার বিরোধী আন্দোলনে শ্রমিকদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। সভার শেষ নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন