আমি মহাপাপী অপরাধী ক্ষমা কর আমারে,
তোমার নামে চলি আমি তবুও ভুল করি বারেবারে।
নিত্য মনে অশুদ্ধ জ্ঞানে ভুলভ্রান্তি হয়ে গেলে,
দিওনা শাস্তি আমারে সহেনা মোর অন্তরে।
আমি মহাপাপী অপরাধী ক্ষমা কর আমারে।।
তুমি দয়া না করিলে এইকুল ঐকুল বিফলে যাবে,
ডুবিয়া যাইবো সাগরে কলঙ্ক তোমার হবে।
আমি মহাপাপী অপরাধী ক্ষমা কর আমারে।।
পাপে ভরা এই দেহতরী সবাই বলে পোড়ামুখী,
আমি হইবো দোজখ বাসি তুমি দয়া না করিলে।
আমি মহাপাপী অপরাধী ক্ষমা কর আমারে।।
তোমারী দরবারে কাঙ্গাল থাকতে যেন পাড়ি দয়াল,
একটু যদি হয় গোলমাল জনম যাবে বিফলে।
আমি মহাপাপী অপরাধী ক্ষমা কর আমারে।।
