রবিবার, ২৯ মার্চ ২০২৬

কাঁচা আম দিয়ে রুই মাছের দোপেঁয়াজা

ইউ বি টিভি ডেস্ক

এই গরমের উপযোগী একটি রেসিপি দিয়েছেন দেশের বিশিষ্ট রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এটি হলো কাঁচা আম দিয়ে রুই মাছের দোপেঁয়াজা। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
রুই মাছ ১টি, আম (কাঁচা) ১টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা ও মরিচ, ধনে গুঁড়া ১ চা চামচ করে, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ১/৩ কাপ লেবুর রস ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৫-৬টি।
রান্নার প্রণালি :
রুই মাছ রিং পিস করে কেটে ধুয়ে নিন। পরে লবণ, হলুদ, লেবুর রস মাখিয়ে ফ্রাইপ্যানে সোনালি করে ভেজে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে আদা ও রসুন বাটা, হলুদ মরিচ, ধনে গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে অল্প পানি দিন। ফুটে উঠলে কাঁচা আম, কাঁচা মরিচ, ভাজা মাছ দিয়ে নেড়ে নামিয়ে নিন। ব্যস, রান্না হয়ে গেলো আম দিয়ে রুই মাছের দোপেঁয়াজা
আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন