খাঁখাঁ রোদ্দুরে তুমি বাহিরে হাঁটো,
ঘামে ভিজে যায় তোমার আষাঢ়ে দুপুর,
কষ্টস্নাত ঝাপসা মনে তাকিয়ে থাকি—
রোদ কি তোমার ত্বকে দাগ কেটে দেয়?
নাকি মনেও পোড়া দাগ রেখে যায়?
তুমি ফিরবে ক্লান্ত শরীরে সন্ধ্যায়,
আমি হয়তো জলভর্তি গ্লাস নিয়ে তোমার
সামনে এগিয়ে দিতে পারবো না,
বলা হবে না……….
দেখো, আমিও ঘেমেছি তোমারি বিরহে।
জানো,আজও তোমার জন্য রোদটাকে ঈর্ষা করি।।
