বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ইউ বি টিভি ডেস্ক

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। মঙ্গলবার (১ জুলাই) রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ জানিয়েছে, কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যে কারণে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং হুমকি প্রতিহত করার জন্য কাজ চলছে। খবর টাইমস অব ইসরায়েলের।
এদিকে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন সক্রিয় করা হয়।
এ ঘটনার পর বাসিন্দাদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন