শনিবার, ৪ এপ্রিল ২০২৬

মুন্সিগঞ্জে সাবেক এমপি ও তার স্ত্রীর সম্পদ জব্দ দেশত্যাগের নিষেধাজ্ঞা আদালত

ইউ বি টিভি ডেস্ক

মুন্সিগঞ্জ – ৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী নীলিমা দাসের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ এবং তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা আদেশ দিয়েছে আদালত।

বুধবার (২৫ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

জব্দকৃত সম্পদের মধ্যে মৃণাল কান্তি দাসের নামে রয়েছে— রাজধানীর ধানমন্ডিতে ১৮ লাখ টাকা মূল্যমানের একটি অ্যাপার্টমেন্ট, পূর্বাচলে ২০ লাখ ৪৪ হাজার টাকা মূল্যমানের একটি প্লট এবং ৮৬ লাখ ৫৩ হাজার টাকা মূল্যমানের একটি মোটরগাড়ি।

এছাড়াও বিভিন্ন ব্যাংকে তার নামে থাকা ৮টি হিসাবের মোট ৮ লাখ ৭৩ হাজার টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন