সোমবার, ৩০ মার্চ ২০২৬

যে শুধুই হারায়

শাহনাজ পারভীন মিতা

যে পালায় যে শুধুই হারায়
তারে খুঁজে ফেরো আপন ছায়ায়,
যে থাকে মনের গহীনে নিস্তব্ধ ক্ষণে
পেয়ে হারানোর সুরে অচিন ভুবনে ।
যে পাখি উড়ে যায় দেশ দেশান্তর
অসীমের বুকে বাসা বাঁধে ফুস মন্তর,
যে জীবন প্রদীপ জ্বলে নিভে যায়
দীর্ঘ রাত্রি আঁধারে আলো হারায় ।
রাত্রি জাগানিয়া দিন যে নিশি কাঁদে
সন্ধ্যাতারা নিঃশেষ শুকতারা সুর সাধে ,
সেই প্রভাতে যে রবির কিরণ হাসে
সে কি চুপি চুপি তোমায় ভালোবাসে ।
কত নিশি ভোর হয় আলোর মায়ায়
তুমি মিছে খুঁজে ফেরো যে হারায় ।।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন