সারাদিন কাগজ কুড়ায়
পথে আর ঘাটে,
রাত্রিবেলা ঘুমটি তার
ফুটপাতেই কাটে।
বসে ভাবে এই গাড়িটায়
ঘুরবে মজার বেশে
উড়োজাহাজ চড়ে যাবো
অনেক দুরের দেশে।
এই বাড়িটা কিনবো আমি
থাকবো মাকে নিয়ে,
লাল শাড়িটা কিনে দিবো
ছোট্ট বোনের বিয়ে।
সবাই মিলে মনের সুখে
করবো শত মজা,
যদি আমি হয়ে যাই
টোকাই থেকে রাজা।
